
লেবুর শরবতের ৭ টি স্বাস্থ্য উপকারিতা
বর্তমানে স্বাস্থ্য সচেতন মানুষদের অনেকেই চা বা কফির পরিবর্তে এক গ্লাস লেবুর শরবত দিয়ে দিন শুরু করে থাকেন। লেবুর শরবতে প্রচুর পরিমাণে সাইট্রিক এসিড, ম্যাগনেসিয়াম, ভিটামিন সি, প্যাকটিন ইত্যাদি রয়েছে। যা ওজন কমাতে সহায়তা করে থাকে।
তাছাড়া এটি বিভিন্ন সংক্রামক রোগ থেকে দেহকে রক্ষা করে থাকে। পাশাপাশি এটি সর্দি কাশি দূর করে এবং মস্তিষ্কের ক্ষমতা বাড়ায়। এখানে আমরা লেবুর কিছু স্বাস্থ্য উপকারীতা সম্পর্কে আলোচনা করবো।
১.লেবুর শরবতের কারনে ডিহাইড্রেশনের সমস্যা দূর করে
এক গবেষণায় দেখা গেছে যে, ডিহাইড্রেশনের সমস্যা দূর করতে নারীদের জন্য ৯১ আউন্স এবং পুরুষদের জন্য ১২৫ আউন্স পানীয় দরকার হয়।
এই পানীয় বিভিন্ন খাবার ও সাধারণ পানি থেকে গ্রহণ করতে হয়। এক্ষেত্রে লেবুর শরবত সবচেয়ে উপকারী।
২. ভিটামিন সি এর উৎস
লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। যা দেহে অ্যান্টি অক্সিডেন্টের যোগান দিয়ে থাকে। ফলে দেহের কোষ গুলো বিভিন্ন ক্ষতি থেকে রক্ষা পায়। এটি কার্ডিওভাস্কুলার ডিজিজ ও স্ট্রোক থেকে রক্ষা করে। পাশাপাশি এটি উচ্চ রক্তচাপ হ্রাস করে।
৩. ওজন হ্রাস করে
লেবুতে প্রচুর পরিমাণে পলিফেনল অ্যান্টি অক্সিডেন্ট থাকে। যা অতিরিক্ত ওজন বৃদ্ধি হ্রাস করে। চিকিৎসকরা অতিরিক্ত ওজন বৃদ্ধি হ্রাস করতে রোগীদেরকে সকাল বেলা গরম পানির সাথে লেবু মিশিয়ে শরবত তৈরি করে খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন।
পড়ুন – যেভাবে মাএ তিন দিনে আড়াই কেজি ওজন কমাবেন
৪. ত্বকের সৌন্দর্য্য বৃদ্ধি করে
লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকায় তা ত্বককে শুষ্কতা থেকে ও কুচঁকে যাওয়া থেকে রক্ষা করে।
পাশাপাশি এটি সূর্যের অতি বেগুনী রশ্মির ক্ষতি থেকে ত্বককে রক্ষা করে। লেবুর রস ব্যবহারের ফলে ত্বক হয়ে উঠে মসৃণ ও ঝকঝকে। তাছাড়া এটি গরম কালে ত্বককে ঠান্ডা ও ঘাম মুক্ত রাখে।
৫. হজমে সহায়তা করে
প্রতিদিন সকালে এক গ্লাস গরম লেবুর পানি পান করলে হজম প্রক্রিয়া শক্তিশালী হয়। তাছাড়া এটি কোষ্ঠকাঠিন্য রোধে অত্যন্ত সহায়ক। জেনে নিন – গাজরের উপকারিতা
৬. শ্বাস প্রশ্বাসকে সতেজ করে
পেয়াঁজ, রসুন, মাছ ও অন্যান্য গন্ধ উৎপন্নকারী খাবার গুলো খাওয়ার ফলে অনেক সময় আমাদের শ্বাস প্রশ্বাসে র্দুগন্ধ হয়ে থাকে।
তাছাড়া ব্যাকটেরিয়া জনিত কারণেও অনেক সময় শ্বাস প্রশ্বাস থেকে র্দুগন্ধ বের হয়। এক্ষেত্রে খাওয়ার পর এক গ্লাস লেবুর শরবত পান করলে এ ধরনের সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া যায়।
৭. কিডনীর সমস্যা দূর করে
লেবুতে প্রচুর পরিমাণে সাইট্রিক এসিড রয়েছে। যা কিডনীতে পাথর হওয়া রোধ করে। সাইট্রিক এসিড মূত্রকে কম এসিড যুক্ত করে এবং ছোট ছোট পাথরকে গলিয়ে ফেলে।
Post a Comment